খুলনার কয়রাবাসীর জন্য দুঃসংবাদ: পরিবহন বন্ধে হুমকি, উত্তেজনা চরমে


নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

খুলনার কয়রাবাসীর জন্য এক দুঃসংবাদ সামনে এসেছে। কয়রা থেকে ঢাকার সকল পরিবহন বন্ধের নির্দেশ দিয়েছে মিনিবাস মালিক সমিতি। নির্দেশনা অমান্য করলে পাইকগাছা জিরো পয়েন্টে যানবাহন আটকে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ও বৃহস্পতিবার টানা দুই দিন কয়রা থেকে চলাচলকারী পরিবহনগুলোকে প্রায় এক ঘণ্টা করে আটকে রাখা হয়। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায় এবং এলাকায় উত্তেজনা তৈরি হয়।

সংশ্লিষ্টরা জানান, আগামীকাল থেকে নতুন করে আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করে কোনো গাড়ি প্রবেশ করলে পাইকগাছা মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে বাসের ড্রাইভার, হেল্পার ও সুপারভাইজারের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে টুংগীপাড়া এক্সপ্রেস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আপাতত গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়।

বিএনিসি (BNC)-এর অনুসন্ধানে দেখা গেছে, পূর্বে কয়রাবাসীর আন্দোলনের মাধ্যমে রক্ত ঝরিয়ে এই পরিবহন সার্ভিস চালু করা হয়েছিল। ফলে নতুন করে পরিবহন বন্ধের ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বেড়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, এই পরিস্থিতিতে তাদের দাবি আদায়ে আবারও আন্দোলন গড়ে তোলার প্রয়োজন দেখা দিয়েছে এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post
×